তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন।
নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ করছি এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অনন্য বিকাশের জন্য এক টেকসই প্ল্যাটফর্ম তৈরি করছি।
নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ করছি এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অনন্য বিকাশের জন্য এক টেকসই প্ল্যাটফর্ম তৈরি করছি।
উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তৃণমূলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতির সুযোগ।
ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস—এই জনপ্রিয় ১০টি খেলায় অংশগ্রহণের সুযোগ।
১ সেপ্টেম্বর ২০১২ – ৩১ আগস্ট ২০১৬ এর মধ্যে জন্মগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত।
♟ দাবায় ৮-১৪ বছর।
নতুন কুঁড়ি স্পোর্টস সম্পর্কে বিস্তারিত জানুন
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার এক অনন্য উদ্যোগ।
১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করাই 'নতুন কুঁড়ি স্পোর্টস' এর মূল উদ্দেশ্য।
ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে এটি তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করে।
তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করা।
জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০১২ – ৩১ আগস্ট ২০১৬ এর মধ্যে হতে হবে। অনলাইন জন্মনিবন্ধন সনদ ও ছবি জমা দিয়ে অংশ নিতে পারবে।
♟ দাবায় ৮-১৪ বছর (জন্ম ১ সেপ্টেম্বর ২০১২ – ৩১ আগস্ট ২০১৮)।
উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিজয়ী খেলোয়াড়দের জন্য থাকছে সনদপত্র, মেডেল, ট্রফি এবং বিকেএসপিতে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার।
মোট ১০টি ইভেন্টে ছেলে ও মেয়েরা পৃথকভাবে অংশগ্রহণের সুযোগ পাবে
১৮ জন খেলোয়াড়, ১ জন কোচ ও ১ জন ম্যানেজার নিয়ে গঠিত দল ৭০ মিনিটের ম্যাচে অংশগ্রহণ করবে।
সাদা পোশাকে লাল বলের খেলা। একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারবেন।
৩০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই। দলীয় সমন্বয়ের মাধ্যমে পয়েন্ট অর্জনের চ্যালেঞ্জ।
১০০ মিটার ও ২০০ মিটার দৌড় এবং লং জাম্প প্রতিযোগিতার মাধ্যমে দ্রুততম কিশোর-কিশোরী নির্বাচন।
২১ পয়েন্টের ৩টি সেটে খেলা অনুষ্ঠিত হবে। গতি ও কৌশলের এক অনন্য সংমিশ্রণ।
সুইস লিগ বা রাউন্ড রবিন পদ্ধতিতে দাবা প্রতিযোগিতায় মেধা ও বুদ্ধির শ্রেষ্ঠত্ব প্রদর্শনের সুযোগ।
ব্যক্তিগত কারাতে, উশু, তায়কোয়ানদো, জুডো — শারীরিক ও মানসিক শক্তি প্রদর্শনের দারুণ প্ল্যাটফর্ম।
মুক্ত, চিত, বুক ও প্রজাপতি সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের গতি ও স্ট্যামিনা যাচাই করা হবে।
নেট টপকে বল প্রতিপক্ষের কোর্টে ফেলার দলগত খেলা — দলীয় সমন্বয়, ক্ষিপ্রতা ও শক্তির চমৎকার পরীক্ষা।
দ্রুতগতির র্যাকেট খেলা — একক ও দ্বৈত বিভাগে গতি, রিফ্লেক্স ও নিখুঁত নিয়ন্ত্রণের প্রতিযোগিতা।
রেজিস্ট্রেশনের সময় নিচের কাগজপত্রের সঠিক কপি নিশ্চিত করতে হবে:
একজন খেলোয়াড় সর্বোচ্চ ২টি ইভেন্টে অংশ নিতে পারবে।
তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ৪টি স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
প্রতিযোগিতার প্রথম ধাপ শুরু হবে উপজেলা পর্যায় থেকে। এখানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
উপজেলা পর্যায়ের বিজয়ী খেলোয়াড় ও দলগুলো জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে।
পুরো দেশকে ১০টি অঞ্চলে (Region) ভাগ করা হয়েছে। জেলা পর্যায়ের সেরারা নিজ নিজ অঞ্চলের হয়ে লড়াই করবে।
আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে সেরা চ্যাম্পিয়ন বাছাই করা হবে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও বিশেষ অঞ্চল নিয়ে মোট ১০টি ভেন্যুতে খেলা হবে।
জাতীয় পর্যায়ে বিজয়ী ও মেধাবী খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হবে।
মাঠজুড়ে আমাদের খুদে খেলোয়াড়দের প্রাণবন্ত মুহূর্ত
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
2025-2026
নতুন কুঁড়ি স্পোর্টস সম্পর্কে সাধারণ কিছু প্রশ্নোত্তর
যাদের জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬ এর মধ্যে (বয়স ১০-১৪ বছর) তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বয়স প্রমাণের জন্য অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক।
♟ শুধু দাবার জন্য বিশেষ সুযোগ: দাবায় ৮-১৪ বছর বয়সীরাও অংশ নিতে পারবে — অর্থাৎ ছোটরাও (৮ বছর থেকে)। দাবার জন্য জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০১২ – ৩১ আগস্ট ২০১৮ এর মধ্যে হলেই চলবে।
একজন খেলোয়াড় সর্বোচ্চ ২ (দুই) টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তবে দলগত ইভেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলি প্রযোজ্য হবে।
আবেদনের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে।
প্রতিযোগিতাটি মোট ৪টি পর্যায়ে অনুষ্ঠিত হবে: ১. উপজেলা পর্যায়, ২. জেলা পর্যায়, ৩. আঞ্চলিক পর্যায় এবং ৪. জাতীয় পর্যায়।
বিজয়ীদের জন্য মেডেল, ট্রফি এবং সনদপত্র থাকবে। এছাড়াও জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির সুযোগ প্রদান করা হবে।
ফর্মটি মনোযোগ দিয়ে পূরণ করুন। তারকা (*) চিহ্নিত তথ্য বাধ্যতামূলক।
নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন, লিঙ্গ ও পিতা-মাতার তথ্য পূরণ করুন
পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি আপলোড করুন এবং ক্রপ করে সেভ করুন (সর্বোচ্চ ২MB)
জন্ম সনদ, প্রত্যয়নপত্র ও অভিভাবকের NID আপলোড করুন (PDF বা ছবি)
স্থায়ী ঠিকানা ও খেলার স্থান বিভাগ থেকে ইউনিয়ন পর্যন্ত নির্বাচন করুন
সর্বোচ্চ ২টি ইভেন্ট বেছে নিন, উপ-বিভাগ বাছাই করুন, তারপর জমা দিন
যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন
নতুন কুঁড়ি স্পোর্টস সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচের ফরমটি পূরণ করে আমাদের জানান।